মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও দ্রুত নির্বাচনের দাবি জানাল বিএনপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫ ৩:১১ pm

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি।’

আজ শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. মোশাররফ।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। তবে আমাদেরকে আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম, তার ওপর ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা প্রধান উপদেষ্টা কাছে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি।’

ড. মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে। সেজন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে, তখন বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD