সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

উত্তরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আ লীগ নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ ইসলামপুর আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও জামালপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে আটক করে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন তিনি। গ্রেপ্তারকৃত এস এম শাহীনুজ্জামান শাহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি জামালপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট মামলা ও অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এই ধারাবাহিকতাতেই উত্তরা থেকে এস এম শাহীনুজ্জামান শাহীনকে আইনের আওতায় আনা হলো।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD