অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে গণমাধ্যমকে জানান। দুদক সূত্র জানিয়েছে, সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই এবং স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে এই তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবসায়িক কার্যক্রম এবং পারিবারিক অন্যান্য উৎস থেকে অর্জিত সম্পত্তির হিসাবও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন সময় আলোচিত ব্যক্তিদের আর্থিক অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান এই অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিএফআইইউ থেকে তথ্য পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক