বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ৭:২৮ am

ক্রিকেট বিশ্বকাপ চলছে, সে কথা প্রায় সকলেই জানে। বিশ্বের মাত্র ১০ দেশ অংশ নিলেও সারাবিশ্বেই বেশ উন্মাদনা ছড়ায় ক্রিকেটের এই মেগা আসর। তবে ক্রিকেটের বাইরেও ক্রীড়াজগতে চলছে আরও একটি বিশ্বকাপ। বাংলাদেশে তুলনামূলক অপরিচিত সেই রাগবি বিশ্বকাপ অবশ্য ইউরোপ এবং আমেরিকায় দারুণ উন্মাদনা ছড়ায়। আর সেখানেই বড় রকমের লজ্জা পেতে হলো আর্জেন্টিনাকে।

রাগবি বিশ্বকাপের সেমিফাইনালের মত মঞ্চে গিয়েও প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে আর্জেন্টিনাকে। ফাইনালে ওঠার লড়াইতে তারা ৪৪-৬ গোলের বড় ব্যবধানে হেরেছে। এই জয়ের ফলে রেকর্ড ৫ম বারের মতো রাগবি বিশ্বকাপের ফাইনালে যাচ্ছে অলব্ল্যাক খ্যাত নিউজিল্যান্ড।

প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই পূর্ণ আধিপত্য ছিল তিনবারের বিশ্বকাপ জেতা নিউজিল্যান্ডের। উইল জর্ডানের হ্যাটট্রিক তাদের বড় জয়ে মুখ্য ভূমিকা রেখেছে। ম্যাচের প্রথমার্ধে জর্ডান, জর্ডি ব্যারেট এবং শ্যানন ফ্রিজেলের দাপটে অসহায় আত্মসমর্পণ করে আর্জেন্টাইনরা। বিপরীতে আর্জেন্টিনা শোধ করেছে মোটে ৬ গোল।

উইল জর্ডান একাই তিন ট্রাই থেকে হ্যাটট্রিক করে ১৫ পয়েন্ট এনে দেন দলকে। ফ্রিজেলের হাত থেকে আসে আরও দশ পয়েন্ট। স্কোরশিটে নাম লিখিয়েছেন ফ্রিজেল, মউনগা এবং স্মিথ। আর্জেন্টিনার একমাত্র স্কোরার বোফেলি।

১৯৫৪ সাল থেকে রাগবি বিশ্বকাপ শুরু হয়। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপ। এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। আবার সবচেয়ে বেশি শিরোপা জেতা দেশও দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। দুই দলই শিরোপা জিতেছে ৩বার করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD