মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ২:৩৪ pm

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন।

গত ৮ মে অস্ট্রেলিয়ার সিডনিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে হওয়া এই সাক্ষাতের তথ্য মঙ্গলবার (১২ মে) জানিয়েছেন ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যেখানে নিয়মিত অভিবাসন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর বিশেষ আলোকপাত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের কথা স্বীকার করেন।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। হাইকমিশনার বাংলাদেশি সম্প্রদায়কে আতিথেয়তার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD