বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

অসুস্থ সাংবাদিক রুহুল আমিন গাজীর খোঁজ নিলেন জামায়াত আমীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর চিকিৎসার খবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন রুহুল আমিন গাজী।

আজ (মঙ্গলবার) দুপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতালে যান।

এ সময় সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন ও সাংবাদিক নেতা শহিদুল ইসলাম।

এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান রুহুল আমীন গাজীর চিকিৎসার খোঁজ-খবর নেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি দোয়া করেন এবং দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD