রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সারাদিনই ঝরবে বৃষ্টি, ভারি বর্ষণের সম্ভাবনা যেখানে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ ৪:৩১ am

সকাল সকাল ঢাকার আকাশে নেমে আসে সন্ধ্যার আঁধার। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এক পশলা বৃষ্টিতে প্রাণ-প্রকৃতিতে নেমে আসে শীতলতা। টানা কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এমনই স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।

সোমবার ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, পুরান ঢাকাসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অফিসগামীদের পড়তে হয় ভোগান্তিতে।

দেলোয়ার হোসেন নামে একজন বলেন, বৃষ্টির কারণে কাজে যেতে বেগ পেতে হচ্ছে। তবে কয়েক দিনের গরমে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছিল। আজকের বৃষ্টিতে অনেক স্বস্তি লাগছে।

এদিকে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ সব বিভাগে সারদিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ৩ বিভাগে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD