মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

তামিমের বিশ্বকাপ দলে থাকা নিয়ে যা বললেন সাকিব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৮:৪৮ am

এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের আনুষ্ঠানিক ক্যাম্প শেষ হয়েছে। আগামীকাল রোববার (২৭ আগস্ট) ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এর আগে সংবাদ সম্মেলনে এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ শনিবার (২৬ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল প্রেস কনফারেন্সে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে হাজির হন সাকিব। এ সময় তিনি সাবেক ওয়ানডে অধিনায়ক তামিমের বিশ্বকাপে দলে থাকা প্রসঙ্গে কথা বলেন।

তামিম ইকবালের প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ অভিজ্ঞতার একটি মূল্য রয়েছে। অভিজ্ঞ ক্রিকেটাররা যেহেতু আগেও বিশ্বকাপ খেলেছেন, তারা কন্ডিশনের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন। তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন, যা অন্যদের তুলনা কাজটা অনেক সহজ করে দেয়। আর অভিজ্ঞ ক্রিকেটাররা ড্রেসিংরুমে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন নতুনদের সাথে। এটা নতুনদের অনেক কাজে আসে।’

এছাড়া তামিমের জায়গায় সুযোগ পাওয়া নবাগত তানজিদ তামিম প্রসঙ্গে অধিনায়ক সাকিব বলেন, ‘যেহেতু ও নতুন এসেছে, ওর জন্য শুভ কামনা। আমি আশা করি, ও যেমন খেলেছে গত কয়েকদিনে এভাবেই যেন খেলে। ভালো-খারাপ যেটাই করুক, সময় দিতে হবে। ড্রেসিংরুম সে কতটা উপভোগ করছে, সেটাও একটা বিষয়।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD