সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সূচকের পতনে কমেছে লেনদেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২২০ টি কোম্পানির শেয়ারের দর। কমেছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৮৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৬৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকা টাকা।

ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩ টি কোম্পানির, বিপরীতে ২২০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD