রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ ৯:৩১ am

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে তিনজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১০ জুন) ভোররাতে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খাঁন (১৮)।

এ ঘটনায় আহতরা হলেন- এফ ব্লকের হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD