বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ঈদের আগে সাত দিনেই প্রবাসী আয় এলো সাড়ে ৭২ কোটি ডলার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪ ১:১৮ pm

চলতি বছরের জুন মাসের প্রথম সাত দিনে (১ থেকে ৭ জুন) প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আজ রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসের প্রথম সাত দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম সাত দিনে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। আলোচিত সময় ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৯১ লাখ ৮০ হাজার ডলার। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি চার লাখ ৫০ হাজার ডলার। অগ্রনী ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া প্রবাসী আয় ব্র্যাক ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি ২৯ লাখ ৩০ হাজার ডলার এবং ব্যাংক এশিয়ার তিন কোটি ৩০ লাখ ডলার এসেছে।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার এবং মেতে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার এসেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD