বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ৩৯৩ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:২৪ pm

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৪টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,বৃহষস্পতিবার (২৩ জুন) বেলা ১১টা ২৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৩ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৮৬ লাখ ৯ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৪টি, কমেছে ৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD