শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

রূপালী সঞ্চয়-ঋণদান সমবায় সমিতির এমডি-ম্যানেজার গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ৬:৩২ am

রাজধানীর বংশাল থানা এলাকায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির গ্রাহকের কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, মো. সাজ্জাদ খান ও সৈয়দ জাফর আলী।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে খুলনার খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির ‍মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, বংশালের আরমানিটোলায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যার এমডি গ্রেপ্তার সাজ্জাদ ও ম্যানেজার জাফর আলী।

ভুক্তভোগী পূর্ব পরিচয়ে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে তার পরিবারের সদস্যদের নামে দুই কোটি ১৭ লাখ টাকার এফডিআর ও ২২ লাখ টাকার ডিপিএস খোলেন যা মেয়াদান্তে পূর্ণ হওয়ার কথা। শর্ত অনুযায়ী এর লভ্যাংশ গত ২৬ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা দেয়নি।

৩০ সেপ্টেম্বর ভু্ক্তভোগী তাদের অফিসে গিয়ে দেখেন সেখানে তালা দেওয়া এবং তাদের মুঠোফোন বন্ধ। পরবর্তী সময়ে গত ১ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে বংশাল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গতরাতে খুলনার খানজাহান আলী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD