বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতির লাশ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৯:২৩ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে আনোয়ার হোসেন আনু নামে যুবদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত যুবদল নেতা ওই ভবনের নবম তলায় ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। এ ঘটনায় নিহতের ছেলে-মেয়ে ও শ্বশুর বাড়ির স্বজনসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই।
নিহতের স্বজনদের দাবি, আনোয়ার হোসেন আনুর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেছে। সেই প্রেমিক, সাবেক স্ত্রী ও ছেলে-মেয়ে সম্পত্তির লোভে তাকে হত্যা করে লিফটের ফাঁকা জায়গায় ফেলে দিয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যাওয়া উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহতের ভাই বোন হত্যাকাণ্ডের অভিযোগ করায় লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তরে পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD