রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ ১১:৫৫ am

বর্তমানে ফুটবল বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং সেরা ফুটবলার লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলারও বলা হয় এই আর্জেন্টাইন তারকাকে। তাই বাবার মতোই তারকা ফুটবলার হতে চান মেসির তিন ছেলে। বাবা যেমন প্রতিপক্ষের খেলোয়াড়দের নাকা চুবানি খাইয়ে গোল করে বেড়ান, ছেলেও হয়েছে তেমনি।

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরোও। এ তিনজনই খেলছে যুক্তরাষ্ট্রের ক্লাবটির বয়সভিত্তিক দলে।

সম্প্রতি মেসির ছোট ছেলে মাতেওর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ইন্টার মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে প্রতিপক্ষের জালে একে একে পাঁচবার বল জমা করেছেন মেসির ছেলে মাতেও।

এর মধ্যে একটি ছিল ফ্রি-কিক। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি-কিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ। গোল করে বাবার আইকনিক সেলিব্রেশন (দর্শকদের উদ্দেশ্য করে চুমু খাওয়া) করছেন তিনি।

এবার বিশ্ব দেখল ‘আসল ছোট মেসি’। মেসির সঙ্গে মাতেওর অমিল হয়তো একটিই মেসি বাঁ পায়ের খেলোয়াড় আর মাতেও ডান পায়ের। ফ্রিক-কিকসহ পাঁচটি গোলই মাতেও করেছে ডান পায়ে।

এর আগেও দুর্দান্ত পারফর্ম করে বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন মেসির ছেলে। চলতি মাসের শুরুর দিকে ইস্টার আন্তর্জাতিক কাপের ফাইনালে মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে শিরোপা জিতিয়ে ভাইরাল হয়েছেন মেসির বড় ছেলে থিয়াগো।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD