শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিবরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ২:০৫ pm

এক মাস সিয়াম সাধনার পর আবারও এলো ঈদুল ফিতর। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দময় উৎসব ঈদ। উৎসবের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ক্রিকেটাররাও পিছিয়ে নেই। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদরা দিয়েছেন শুভেচ্ছা বার্তা। এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ফেসবুক পোস্টে লিখেছেন, আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।

সাবেক অধিনায়ক তামিম ইকবালও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

এ ছাড়া টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।

এদিকে, নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ঈদুল ফিতরের এই বরকতময় সময়ে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক! এ ছাড়া ক্রীড়াঙ্গনের আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD