মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ৮:১১ পূর্বাহ্ণ

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আজ জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।

শুক্রবার (১৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাটটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালেগে। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ-

আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD