কুমিল্লায় ইলিয়টগঞ্জে মাছবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের বেলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।