শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ (শনিবার) মুখোমুখি হয়েছে দু’দল। আগের দুই ম্যাচের মতো এদিনও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।