বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
জাতীয় দলকে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন প্যানেলে নির্বাচকের দায়িত্ব পালন করা হাবিবুল বাশারকেই অনেকেই পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে ভেবেছিলেন।