শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:৫৯ am

বিসিবির মিডিয়া বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

মাছরাঙা টেলিভিশনে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন জাহিদ চৌধুরী। এ ছাড়া দীর্ঘ ক্যারিয়ারে এর আগে তিনি ভোরের কাগজ, দৈনিক যুগান্তর ও আরটিভিতে কাজ করেছেন।

বর্তমানে বিসিবির মিডিয়া বিভাগে সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রাবীদ ইমাম। এবার তার সহকারী হিসেবে নিয়োগ পেলেন জাহিদ। মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে আছেন তানভীর আহমেদ টিটু।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD