মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বিপিএলে ম্যাচের সময়ে পরিবর্তন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ১:১০ অপরাহ্ণ

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। তার দিন তিনেক আগর উদ্বোধনী দিনের ম্যাচের সময় সূচিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৯ জানুয়ারি শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনের প্রথম ম্যাচ দুপুর দুইটাই শুরু হওয়ার কথা থাকলেও সেটি ৩০ মিনিট পিঁছিয়ে দেওয়া হয়েছে। আর দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭ টায় ছিল। এই ম্যাচটি হবে সাড়ে সাতটায়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD