বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে নাগালেই রাখলো বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৮:০০ am

নেপিয়ারের পেস স্বর্গে স্পিন দিয়ে ইনিংস শুরু করে বাংলাদেশ। শান্তর এমন সিদ্ধান্তে কেউ কেউ হয়তো অবাকই হয়েছেন। তবে চতুর্থ বলে উইকেট শিকার করে আস্থার প্রতিদান দিয়েছেন মেহেদি। পরের ওভারে আক্রমণে এসে রীতিমতো আগুন ঝরিয়েছেন শরিফুল। তার গতি আর সুইংয়ে পুড়েছে কিউই টপ অর্ডার। টপ অর্ডার ব্যর্থতার দিনে জিমি নিশাম ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেনি। তাতে দেড়শো রানও করতে পারেনি কিউইরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD