মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

মাগুরায় বড়দিনের কেক কাটলেন সাকিব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ

মাগুরায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কেক কাটলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের ব্যাপ্টিস্ট চার্চে তিনি বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কাটেন।

দুপুরে সাকিব আল হাসান শহরের দোয়ারপাড়াস্থ চার্চে উপস্থিত হন। এ সময় প্রার্থনা অনুষ্ঠানে তিনি যোগ দেন।

সাকিব সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী। সবাইকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠান পরিচালনা করেন পালক সিমশন মুন্সি। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক বিপ্লব কুমার আইচ। অনুষ্ঠান শেষে সাকিব আল হাসান শিশুদের নিয়ে বড়দিনের কেক কাটেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD