শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৯:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পান প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো. জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের ওপরের দিকে বিকট শব্দ হয় আর এরপরই চারপাশে ধোঁয়া দেখা যায়। এ সময় বিকট শব্দে আমরাসহ উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD