শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মালিবাগে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৪:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীর মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে মিজানুর।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১১টায় মালিবাগ ডিআইটি রোডে ‘হোটেল সবুজ বাংলা (আবাসিক)’- এর চতুর্থ তলার একটি রুমে ওঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই হাবিজ উদ্দিন জানান, রুমটির দরজা খোলা ছিল। আর রুমের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে।

তবে তার স্ত্রী জানাতে পারেননি, মিজানুর ঢাকার কোন এলাকায় থাকতেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD