রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর বড়ভাই রতন মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড়ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এটিএম রেজাউল হক রতন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার এই প্রয়াণে পরিবারে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে হাসপাতালে ছুটে যান। মরহুমের জানাজার নামাজ ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD