শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

পল্টনে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় যুবক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৫:৩৪ পূর্বাহ্ণ

রাজধানীর পল্টন থানার গুলিস্তান জিরো পয়েন্টের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকচাপায় মো. আকরাম হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় তাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD