শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

কুয়াকাটায় পরিত্যক্ত জিপে রহস্যজনক আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-হেরা সংলগ্ন সড়কে এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে এই আগুন লাগলো, তা এখনো নিশ্চিত করা যায়নি।

কুয়াকাটা পর্যটন এলাকার এই ব্যস্ততম মোড়ে দীর্ঘদিন ধরে এভাবে পরিত্যক্ত গাড়ি ফেলে রাখার কারণে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগেও এ ধরনের বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। এটি কোনো নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD