শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করে পুলিশের চাকরি পেয়েছিলেন খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মেধা ও পরিশ্রমে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। চাকরিতে যোগ দিয়ে পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ গড়ার স্বপ্নও বুনেছিলেন। কিন্তু হঠাৎ করেই তার জীবনে নেমে এসেছে এক বড় বিপর্যয়। প্রাণঘাতী ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
হাসানের এই আকস্মিক ও মারাত্মক অসুস্থতার খবরে তার পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার এই রোগের উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে একা বহন করা অসম্ভব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই তরুণের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহায়তা চেয়েছেন তার স্বজনরা।
গণমাধ্যমকে জানান হাসানর পরিবারের সদস্যরা, দেশের বিভিন্ন হাসপাতাল ঘুরে এখন তাকে বাঁচানোর জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই প্রক্রিয়া আটকে রয়েছে। দেশের তরুণ প্রজন্মের এই মেধাবী ও সম্ভাবনাময় পুলিশ সদস্যের জীবন বাঁচাতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
আরববাংলা টিভি