বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

জামালপুরে অবৈধ দুই ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ কাগজপত্র বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এই ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছে। এর ফলে স্থানীয় পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের এই কঠোর অবস্থান সর্বমহলে প্রশংসিত হয়েছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যত্রতত্র অবৈধ ইটভাটা গড়ে উঠলেও বর্তমানে এ বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করে, এই ধরনের আইনি পদক্ষেপের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে এবং অবৈধ কার্যক্রমের সাথে জড়িতরা ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD