বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সন্ত্রাস চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করছে না, তারা মূলত দেশে নতুন করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার সকালে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ যখন একটি স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা রাজনৈতিক ভাষা ভুলে গিয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে। তবে সরকার দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল এবং সংবাদকর্মীদের ওপর নানা নিপীড়ন চালানো হয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সব ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে।

মতবিনিময় সভায় উইমেন জার্নালিস্ট ফোরামের নেত্রীরা নারী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, কাজের অনুকূল পরিবেশ এবং গণমাধ্যমে তাদের অধিকার জোরালো করার বিভিন্ন দাবি তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের কল্যাণে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD