মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

কৃষি খাতে বাংলাদেশ ও নেপাল থেকে শ্রমিক নিচ্ছে জাপান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ

কৃষি খাতে শ্রমিকের তীব্র সংকট মোকাবিলায় বাংলাদেশ ও নেপালের প্রতি ঝুঁকছে জাপান। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ঐতিহ্যগতভাবে কৃষি শ্রমিকের সরবরাহে ঘাটতি পড়ায় দক্ষিণ এশিয়ার এই দুই দেশের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে টোকিও। সোমবার গণমাধ্যমকে জানান এই তথ্য।

প্রতিবেদনে জানানো হয়, বিদেশ থেকে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক আকর্ষণে জাপান সরকার সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পলিসি গ্রহণ করেছে। বিশেষ করে কৃষি খাতের উৎপাদনশীলতা বজায় রাখতে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা বাড়াতে হচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ঐতিহ্যবাহী উৎস দেশগুলোতে জনবল সংকট দেখা দেওয়ায় বাংলাদেশ এবং নেপালের বিপুল পরিমাণ যুবশক্তিকে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, জাপানের শ্রম বাজারে এই প্রবেশাধিকার বাংলাদেশের কর্মসংস্থান খাতের জন্য একটি বড় সুযোগ। তবে এর জন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ এবং ভাষাগত দক্ষতা অর্জন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের সুবাদে জাপানি কৃষিকাজ ও প্রযুক্তিগত ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণ আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD