সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। শনিবার এক বিশেষ অনুষ্ঠানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।
এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিন বাহিনীর প্রধানরাও তাদের নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উল্লেখ্য, প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এই দিনে।
আরববাংলা টিভি