রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

কোচ ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফের গুরুত্বপূর্ণ বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

কোচ টমাস ডুলির অধীনে আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে আশানুরূপ ফল করতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টগুলোতে দলের পারফরম্যান্স এবং কোচের কৌশল ও পরিকল্পনা নিয়ে ক্রীড়াঙ্গনে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে কোচের সামর্থ্য নিয়ে।

এই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ এবং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবন সূত্রে জানা গেছে, বর্তমান কোচকে রাখা হবে নাকি নতুন কোনো কৌশলগত পরিবর্তন আনা হবে, সে বিষয়ে আজ বাফুফে ন্যাশনাল টিমস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, দলের সার্বিক ব্যর্থতার কারণগুলো গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং খুব শীঘ্রই কোচ টমাস ডুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD