রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে নতুন সহিংসতার শঙ্কা, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ

এক দিনের লকডাউনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ক্ষত এখনো শুকায়নি। পুড়ে যাওয়া থানা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং আতঙ্কিত মানুষ—সব মিলিয়ে গোপালগঞ্জে এখনো কাটেনি অস্থিরতার রেশ। এর মধ্যেই নতুন করে বিক্ষোভ, মশাল মিছিল ও টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিতিশীলতা বজায় রাখার অপচেষ্টা চলছে। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে অতিরিক্ত আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন করা হয়েছে। জানা গেছে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষা ও টহলের জন্য মোট ৫৫ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছেন, যাতে কোনো মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে।

স্থানীয় সাধারণ মানুষ নতুন করে কোনো সহিংসতার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, জনগণের নিরাপত্তা রক্ষায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সচেষ্ট রয়েছে। যে কোনো ধরনের নাশকতা কঠোরহস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD