রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

যোগ্যতা ও নৈতিকতায় তরুণদের গড়ে ওঠার আহ্বান জামায়াত আমিরের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন চেঞ্জ আওয়ার ইয়ুথ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, দেশের বাইরে অবস্থান করলেও প্রবাসীদের মন সবসময় দেশের টানে কাঁদে। তরুণ সমাজকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি এবং উচ্চশিক্ষায় নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। নৈতিকতা ও দেশপ্রেম ছাড়া কোনো জাতি দীর্ঘস্থায়ী উন্নতি লাভ করতে পারে না। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক, তাই নিজেদের যোগ্য করে গড়ে তোলার মাধ্যমেই বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে তরুণদের।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। অতীতে নানা রাজনৈতিক সংকটে এবং দেশের যেকোনো দুর্যোগে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও দেশের গণতন্ত্র রক্ষা এবং অর্থনীতিকে গতিশীল রাখতে তাদের এই প্রবাস থেকে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত তরুণরাও জামায়াত আমিরের বক্তব্যে অনুপ্রাণিত হন এবং দেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD