রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

আজ সশস্ত্র বাহিনী দিবস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ণ

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হতে যাচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামนา করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর মাধ্যমে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, যেখানে সেনাকুঞ্জেও বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী যৌথভাবে সম্মিলিত আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয়ের পথকে ত্বরান্বিত করেছিল। সেই ঐতিহাসিক বীরত্ব ও আত্মত্যাগের দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD