শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আদালত প্রাঙ্গনের সামনে এই হামলার ঘটনা ঘটে। হঠাৎ এই জোড়া ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং নিরাপত্তা জোরদার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে এই নাশকতা চালায়। ঘটনার পরপরই পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের গ্রেফতারে ওই এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ঘটনার পর আদালত চত্বরসহ পুরো মঠবাড়িয়া পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD