প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অত্যন্ত গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর জন্মদিন উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গসংগঠনসহ নানা মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এই বিশেষ দিনে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া এবং এতিমখানায় খাবার বিতরণ করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ বর্তমানে গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক নতুন মাত্রা লাভ করেছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে দেশের ভবিষ্যৎ রূপকার হিসেবে দেখছেন এবং তার সুস্বাস্থ্য ও রাজনৈতিক সফলতা কামনা করছেন।
আরববাংলা টিভি