ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর, তার দল লিকুদ পার্টির ঐক্য সরকার গঠনের যাবতীয় সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এই প্রেক্ষাপটে দেশটির বিরোধী দলের হেভিওয়েট নেতা গাদি আইজেনকোট নেতানিয়াহুর সঙ্গে যে কোনো ধরনের জোট গঠনের সম্ভাবনা দ্ব্যর্থহীন ভাষায় বাতিল করে দিয়েছেন।
আইজেনকোট স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান প্রশাসনের কর্মকাণ্ঠ এবং একের পর এক তথ্য ফাঁসের ঘটনা রাষ্ট্রের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। এমন পরিস্থিতিতে কোনোভাবেই নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের শরিক হওয়া সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে আরও বেশি অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর মেরুকরণ সৃষ্টি করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এ ধরনের রাজনৈতিক সংঘাত ইসরায়েলের সামগ্রিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি