মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, দাবি ফরেনসিক বিশেষজ্ঞের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর ঘটনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের ছবি ও চিকিৎসা পরীক্ষার গোপনীয় নথি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এক শীর্ষস্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞ চাঞ্চল্যকর দাবি করেছেন যে, এপস্টেইন নিজে আত্মহত্যা করেননি, বরং তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

গণমাধ্যমকে জানান, এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর মার্কিন বিচারব্যবস্থা এবং কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগে কর্তৃপক্ষ বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করলেও, সাম্প্রতিক এই ফরেনসিক বিশ্লেষণ সেই তাত্ত্বিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনায় জড়িত প্রভাবশালী ব্যক্তিদের রক্ষা করতেই কি না সে প্রশ্ন এখন জোরালো হচ্ছে।

বিশ্লেষকরা আরও মনে করছেন, এই নতুন মোড়ের ফলে এপস্টেইনের কেলেঙ্কারির সাথে জড়িত প্রভাবশালী ও উচ্চপদস্থ ব্যক্তিদের নাম আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD