ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসির বাসভবনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এদিকে ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।
ঢাবি প্রক্টর অধ্যাপক এম মাকসুদুর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশকে খবর দেয়া হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাবির টিএসসি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।