গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানিয়েছে, গতকাল এবং আজ মিলিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানি বা পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল এই জলপথে এমন দুর্ঘটনা বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। এর আগেও এই অঞ্চলে বিভিন্ন সময় বাণিজ্যিক জাহাজে হামলা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ ও আন্তর্জাতিক জ্বালানি বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আরববাংলা টিভি