শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ

ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, রাজধানীর আশপাশের এই গুরুত্বপূর্ণ নদীগুলোকে দূষণমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। চিহ্নিত এই উৎসগুলোর মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ রাসায়নিক বর্জ্য, তরল ও কঠিন আবর্জনা সরাসরি নদীতে গিয়ে পড়ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, নদী রক্ষা এবং এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। নদী দূষণের সঙ্গে জড়িত কোনো প্রভাবশালী ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই এসব স্পটে অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ বর্জ্য অপসারণ ও দূষণকারী শিল্প কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে চলা এই দূষণ রোধে সংশ্লিষ্ট সকল সংস্থাকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নদী উদ্ধারে নানামুখী প্রকল্পের কথা বলা হলেও কার্যত দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান মেলেনি। বর্তমান সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা আশা প্রকাশ করেছেন, এবার অন্তত নদীগুলো তার হারানো প্রাণ ফিরে পাবে এবং বুড়িগঙ্গা ও তুরাগের বুক দিয়ে আবার স্বচ্ছ পানি প্রবাহিত হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD