কুমিল্লার দেবিদ্বারে নবনির্মিত সড়কগুলো অসাধু ব্যবসায়ী ও মাটিচোরদের কারণে মাত্র ছয় মাসের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সড়ক এভাবে নষ্ট হয়ে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গণমাধ্যমকে জানান, এলাকার কিছু প্রভাবশালী চক্র নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত বোঝাই বা ওভারলোডেড ট্রাক ও মাটিবাহী যান চলাচলের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ধ্বংস করছে। এই অসাধুচক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, সাধারণ জনগণকে সাথে নিয়ে এসব অনিয়ম রুখে দাঁড়ানোর আহ্বান জানান এই শীর্ষ নেতা।
আরববাংলা টিভি