মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সন্ত্রাসবাদী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ বারবার তাদের হিংসাত্মক রাজনৈতিক চরিত্রের পরিচয় দিচ্ছে। দেশের সাধারণ মানুষ এখন এই অপশক্তির বিরুদ্ধে সম্পূর্ণ সজাগ রয়েছে এবং কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মত দমনে এই রাজনৈতিক দলটি রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি চালু করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় যেকোনো নাশকতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD