ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী সংঘর্ষের জেরে ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছেন। এতে কেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান যে, গত কয়েক দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
সংঘাত কবলিত এলাকা ছেড়ে পালিয়ে আসা মানুষগুলোর অধিকাংশই নারী, শিশু এবং বয়োবৃদ্ধ। তাদের অনেকের কাছেই পর্যাপ্ত খাদ্য, পানীয় জল ও চিকিৎসাসামগ্রী নেই। কেনিয়ার সীমান্তবর্তী স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো বাস্তুচ্যুত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে যেভাবে প্রতিদিন নতুন নতুন মানুষ সীমান্ত পার হয়ে আসছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে বলে ত্রাণকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে সীমান্তবর্তী এই অস্থিতিশীলতা নিরসনে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হলেও সহিংসতার মাত্রা কমেনি। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে উভয়পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। অন্যথায় এই মানবিক সংকট আরও বড় আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি