মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শ্রমিক। প্রাথমিক তথ্যে জানা গেছে, নতুন বয়লার সরানোর সময় একটি ক্রেন ভেঙে পড়ে এবং এর সঙ্গে থাকা ভারী সরঞ্জাম নিচে কর্মরত শ্রমিকদের ওপর আছড়ে পড়ে, যার ফলে এই মারাত্মক বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, উদ্ধারকর্মী এবং ফায়ার সার্ভিসের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারখানার নিরাপত্তা ব্যবস্থা এবং ভারী যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD