মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ফেনীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ

ফেনী শহরের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে বেসরকারি কোম্পানির এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ডাক্তার ডানহাম গলির রেনু কলোনির মায়ের দোয়া শান্তি মহল নামক ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কর্মকর্তার নাম আহমেদুর রহমান আকাশ (৩০)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর গ্রামের বাসিন্দা ছিলেন এবং একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা ভবনের নিচে গিয়ে দেখেন ওই তরুণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে, এই আকস্মিক মৃত্যুর খবরে নিহত আকাশা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয়গুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD